নিশিথের অন্ধকারে ক্রমশ আবছা হয়ে ওঠা তোমার
ভাবনা আবৃত মুখচ্ছবি
নিভৃতের অতল অন্ধকারে আমায় হাতছানি দিয়ে ডাকে বারে বারে
আমার পুরাতন শরীর আরও পুরাতনের রঙ ছড়িয়ে পড়তে থাকে একটু একটু করে
মুহূর্ত পরে নতুন আমিও পুরাতন৷
একাকিত্ব
অসহায় হৃদয় পায় না কোন ছন্দ
কোথায় পাব তারে
তোমায় পাওয়ার আনন্দ আর হারানোর দুঃখে
তুমি থেকো আমার পাশে
যেখানে আমার সব স্বপ্ন ভেসে যায় ঠিক সেইখান থেকে তুমি
নিত্য হয়ে থেকো৷
নিরাবয়ব দুঃখ আমার তোমার অবয়ব শরীরকে স্পর্শ করতে চায়
এক নিদারুণ অবহেলায সে হতচকিত
ভাষা পায় না খুঁজে
শুধু ঘুরে মরে৷
চিরন্তন সত্য তার অহমিকায় গর্জন করে ওঠে
বুকের হাহাকারে বিমর্শতার পরশ পরতে পরতে ঝড়তে থাকে
দূর থেকে দূরে ক্রমশ বিলীন তুমি
নিঃস্ব শূন্য রিক্ত আমি পায় না সান্ত্বনা৷
সদা হাস্য মুখের আড়ালে কঠিন বাস্তবের পলেস্তরা আজ খসে পড়ছে
একটু একটু করে রিক্ততা আমায় গ্রাস করছে
শূন্যতার নিভর্তে দিকভ্রষ্ট এক পাগল আমি৷
অবসন্নতা আমার শরীরে বাসা বাধে
সে আজ পরম সুখী
আমার স্বপ্নগুলি সে সযত্নে গ্রাস করতে থাকে
একটু একটু করে বড় হয়ে ওঠে সে আমারই শরীরে
এক সাবালক শূন্যতা৷
লোড হচ্ছে...