থেমে যাওয়া জীবনের নিস্পন্দ নিঃসাড় ঘ্রাণ কোনও আলোড়ন জাগায় না
বাতাসের স্থবিরতায় পরিবর্তন না চাওয়ার হাতছনি আমায় ব্যাকুল করে রাখে
তোমাদের অন্তর থেকে মুছে যাওয়ার বিহ্বলতায় নিজের অস্তিত্ব টের পাই৷
শেষের শুরুতে নতুন করে সব কিছু ভুলে যাওযার সান্ত্বনা আমাকে নিষ্কৃতি দেয়
সব বন্ধন ছিন্ন করে চলেছি সব হারাদের দলে
চিরাচরিত প্রথার গহ্বরে নিমজ্জিত এই শরীর থেকে শূন্যতার রক্ত ঝড়ে পড়ে
যে রক্তে আজও রয়ে যায় পরাজয়ের গ্লানি
স্থবিরতার পর্দা ভেদ করে চলতে থাকা স্নিগ্ধ সবুজ স্বপ্ন
আজ তো শুধুই অতীত৷
সহস্র মানুষের আর্তনাদ আর কোলাহলে আমার অস্তিত্ব খানি তবু যায় রয়ে
তোমরা লড়াই করো, শেষের শুরুর অন্তরে সুপ্ত আহ্বানে বিপ্লবের জন্ম দিও
তাকে মাথা উঁচু করে লড়াই করতে শিখিও৷
লোড হচ্ছে...