মনুষত্বের একক নৈতিক সম্প্রদায় ভুক্তির পুরোধা হল সর্বজনীনতাবাদ৷ জাতীয়তাবাদ এবং দেশাত্ববোধের মতো সর্বজনীনতাবাদেরও পৃষ্ঠপোষক রয়েছে, যাদের আমরা বিশ্বনাগরিক বলেই জানি৷ দুই দেশের মধ্যে অথবা তাদের নাগরিকের মধ্যে এই সম্পর্ক কোনও সার্বিক প্রতিষ্ঠান ছাড়াই শুধুমাত্র নৈতিকতা, আর্থসামাজিক এবং রাজনৈতিক অনুশীলনের হাত ধরেই তৈরি হতে পারে৷
ভৌগোলিক ভাবে আমরা স্থানীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হলেও যৌক্তিকতায় এবং ঐকান্তিকতায় আমরা প্রত্যেকে যে সম্প্রদায় ভুক্ত তা স্থানীয়তা দোষ থেকে মুক্ত৷ আমরা যেন নিজের, নিজের পরিবারের, বৃহত্তর পরিবারের, স্থানীয় গোষ্ঠীর, নাগরিকদের, এবং সবশেষে মনুষত্বের কিছু এককেন্দ্রীয় বৃত্ত রচনা করেছি৷ এই বৃত্তগুলির ক্রম ব্যক্তি বিশেষে ওঠা নামা করে৷ বিশ্বনাগরিকের অবশ্য এই বৃত্তগুলির পারস্পরিক দূরত্ব দূর করাতেই তাদের সার্থকতা খুঁজে পান৷

লোড হচ্ছে...