Webdunia: Portal - Search - Mail - Greetings   More >>
Support | Font Download | Feedback
Search  
Welcome, Guest  [ Register | Sign In ]

জয়পুর

গোলাপী শহর অর্থাৎ জয়পুর ভারতের রাজস্থানের অন্তর্ভুক্ত৷ বর্তমানে এই শহরের অধিবাসীর সংখ্যা 5 মিলিয়নেরও বেশি৷ বেলেপাথরের উপরে গোলাপী আভায় ভাস্বর হয়ে ওঠা এই শহর ভারতের প্রাক-আধুনিক শহরগুলির মধ্যে অন্যতম৷ হাওয়া মহল, নাহারগর দুর্গ এবং জন্তর মন্তরের মতো স্থাপত্য এখানকার ইতিহাসকে পালকের মোড়কে সাজিয়ে রেখেছে৷


মূলত উনিশ শতক থেকে শহরটি দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং ক্রমে প্রভাবশালী হয়ে ওঠে৷ 1900 সালে এখানে 160,000 লোক বসবাস করত৷ ধাতু এবং মার্বেল শিল্প ছিল প্রধান৷ শুরুতে শহরে তিনটি কলেজ এবং কিছু হাসপাতাল গড়ে ওঠে৷ দেশীয় উদ্যোগপতী বিশেষত জৈন এবং মাড়ওয়ারিদের একটি সংগঠনও তৈরি হয়৷


পরিকল্পিত শহরগুলির মধ্যে জয়পুরের নাম অগ্রগণ্য৷ এটি হয়তো ভারতের প্রথম পরিকল্পিত শহরও৷ জয়পুরের রাজা এমন এক সময়ে মোঘলদের সাথে সদ্ভাব বজায় রেখে নিজ এক্তিয়ার প্রশস্ত করেছিলেন যখন অধিকাংশ রাজপুত নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত ছিলেন৷ কিন্তু এই প্রশস্তের প্রশান্তির মধ্যে চিরাচরিত রাজপুত আভিজাত্যের ছাপ ছিল দুর্বল৷ ভারতীয় বাস্তু রীতি মেনে শহরটি গড়ে তোলা হয়েছিল৷ এখানকার প্রতিটি রাস্তা পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত৷ পূর্ব দিকের দরজা সূর্য পোল এবং পশ্চিম দিকের দরজা পশ্চিম পোল নামে চিহ্নিত৷ শহরের দরজাগুলি সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সাথে সাথে যথাক্রমে বন্ধ এবং খুলে দেওয়া হত৷
অস্বীকরণ