মানুষের সিদ্ধান্ত গ্রহণ বৈচিত্রময়৷ "নিষ্ক্রিয়" সিদ্ধান্ত গ্রহণে পরিস্থিতি স্বাভাবিক করার দায়িত্ব সময়ের উপর ছেড়ে দেওয়া হয়৷ দৈনন্দিন জীবনে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের উদাহরণই বেশি চোখে পড়ে৷ "সক্রিয়" সিদ্ধান্ত গ্রহণে আপনি অপরের মতামত বিবেচনা করে দেখেন৷ অপর দিকে "অতিসক্রিয়" সিদ্ধান্ত গ্রহণে আপনি নিজস্ব সিদ্ধান্তে পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ থাকেন৷ এইক্ষেত্রে সমস্যার উপর অধিক নিয়ন্ত্রণ বজায় রাখা যায়৷ অতিসক্রিয় এবং দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে আপনাকে যা করতে হবে:
1. সমস্যাটি নির্ধারণ করুন৷
2. সমাধানের উপায়গুলি তালিকাবদ্ধ করুন৷
3. প্রতিটি উপায়ের সম্ভাব্য উপযোগিতা এবং পরিণতির কথা বিবেচনা করুন৷
4. আপনার নিজস্ব বিশ্বাসের কথা মাথায় রাখুন৷
5. বিকল্পগুলির একটিকে অন্যটির সাথে তুলনা করে সিদ্ধান্ত নিন৷ যদি সম্ভব হয়
তাহলে বন্ধু অথবা বয়োজ্যেষ্ঠের সাথে আলোচনা করুন৷
6. এইবার সিদ্ধান্ত নিন৷
7. সবশেষে ফলাফল মূল্যায়ন করুন৷

লোড হচ্ছে...