পরিণামবাদ হল একটি দার্শনিক রূপ যাতে দেখানো হয়েছে যে মনুষ্য চেতনা এবং আচরণ, সিদ্ধান্ত এবং কার্যকলাপ সমেত তাদের প্রতিটি ঘটনা স্বাভাবিকভাবেই পূর্ববর্তী ঘটনার আবর্তনে আবদ্ধ৷ সমগ্র বিশ্ব জুড়ে পুরাতন কাল থেকেই পরিণামবাদের বিষয়ে অসংখ্য ঐতিহাসিক বাগবিতণ্ডা, অজস্র রূপ এবং দার্শনিক অবস্থান পরিলক্ষিত হয়৷
দর্শন হিসেবে পরিণামবাদ
এই ভ্রান্ত ধারনাটি অধিক প্রচলিত যে ভবিষ্যৎ এবং তার ঘটনাক্রমের উপর মনুষ্যত্বের বা ব্যক্তি মানুষের কোন হাত নেই এমন আবশ্যকীয় পরিসমাপ্তি পরিণামবাদে বলা হয়েছে৷ আদতে পরিণামবাদীরা বিশ্বাস করেন যে ভবিষ্যতের উপর মানুষের নিয়ন্ত্রণ কোন পর্যায়ের হবে তা বর্তমান এবং অতীত নির্ভর৷ স্বাভাবিক পরিণামবাদ, বস্তুবাদ এবং কার্যকারণ সম্পর্ক- এই দু'টি বিষয়ের সঙ্গে জড়িত৷
পরিণামবাদের প্রকৃতি
প্রকৃতিগতভাবে পরিণামবাদ আমাদের পছন্দ এবং সিদ্ধান্ত এবং তা থেকে উদ্ভূত ফলাফলের প্রভাবের তত্ত্বের উপর ভিত্তি করে প্রসারিত৷

লোড হচ্ছে...
প্রত্যুত্তর